শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রমজানে গ্যাস সরবরাহ নিশ্চিতে সিএনজি স্টেশন বন্ধের সময় বড়ালো আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট, ৪ ব্যবসায়ীকে জরিমানা যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করবে ১৫০ স্বেচ্ছাসেবী সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‍্যাব আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে স্লোগান বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ সাংবাদিক দিপুর মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে জেলাবাসী: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে দেখতে চাই

দ. আফ্রিকাকে নিয়ে যা বললেন শামসি

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ৭.৪৮ এএম
  • ৫৭৮ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার বর্তমান দলে নেই কোনো তারকা। প্রোটিয়া এই দলটাকে ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই অতীতের কঙ্কাল মনে করেন। তবে এটি মানতে নারাজ দলটির তারকা স্পিনার তাবরিজ শামসি।

এই চায়নাম্যান বোলার বলেন, আমরা টানা কয়েকটি সিরিজ জয় করে এগিয়ে যাচ্ছি, আমার তাই মনে হয় না এই দলটা খুব বাজে। আমার তো মনে হয়, আমরা বেশ ভালো দল। লোকে অতীতের দুর্দান্ত দলগুলোর কথা বলে। এই দলটা তাদের সমান্তরালেই।

আফ্রিকার হয়ে ১৬টি টি-টোয়েন্টিতে অংশ নিয়ে ২৮ উইকেট শিকার করা এই স্পিনার বলেন, আমাদের দলে হয়তো পরিচিত ক্রিকেটার খুব বেশি নেই, কারণ আমরা খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। তার মানে এই নয় যে, তারা ভালো ক্রিকেটার নন। অপরিচিত মানেই খারাপ ক্রিকেটার নয়।

শ্রীলংকা সফরে ওয়ানডে সিরিজে হেরে গেলেও একম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

এই জয়ে অবশ্য দক্ষিণ আফ্রিকাকে নিয়ে সাম্প্রতিক ভাবমূর্তির বদল আসবে কিনা তা নিয়ে সংশয় আছে।

টেস্ট র‌্যাংকিংয়ে এখন ছয় নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আছে পঞ্চম পজিশনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort