মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

ত্বকী হত্যা: রিমান্ড শেষে কারাগারে আজমেরীর গাড়িচালক জামশেদ

  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২৬, ১.২৬ পিএম
  • ৩৩ বার পড়া হয়েছে

চাঞ্চল্যকর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় দু’দিনের রিমান্ড শেষে আজমেরী ওসমানের গাড়ি চালক জামশেদ শেখকে আবারও কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (১৬ জুন) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

তিনি বলেন, রিমান্ডে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তাকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেবার পর তিনি জবানবন্দি দেবেন না বলে জানান। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, গত ৪ জুন তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে জামশেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তবে তদন্ত কর্মকর্তার ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ে তাকে রিমান্ডে নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে সময় বাড়ানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

২০২৪ সালের ১১ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর এলাকা থেকে র‌্যাব-১১ জামশেদকে গ্রেপ্তার করে। তাকে এর আগেও এক দফায় রিমান্ডে নেওয়া হয়েছিল। এরপর থেকে জামশেদ কারাগারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort