শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

তোপের মুখে কাঞ্চন, সাফাই গাইলেন স্ত্রী শ্রীময়ী

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৩.০১ এএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

গত মাসের শুরুর দিকে কলকাতার আরজি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এরপর থেকে উত্তাল কলকতা। সাধারণ মানুষের পাশাপাশি রাজপথে নেমেছেন অভিনয়শিল্পীরাও।

কলকাতার চিকিৎসকরা বিক্ষোভ করছেন, কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক বলেন— ‘সরকারি বেতন-বোনাস নেবেন তো?’ আর এতেই ক্ষুব্ধ কাঞ্চনের সহশিল্পী ও সাধারণ মানুষ। রীতিমতো তোপের মুখে পড়েছেন কাঞ্চন। এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুললেন কাঞ্চনের বর্তমান স্ত্রী শ্রীময়ী চট্টরাজ।

বিষয়টি নিয়ে হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলেন অভিনেত্রী শ্রীময়ী। স্বামী কাঞ্চনের বক্তব্যকে সমর্থন করে এ অভিনেত্রী বলেন, ‘কাঞ্চন তো খুব সাধারণ একটা কথা বলতে চেয়েছে। ও তো ভুল কিছু বলেনি। যে মানুষটা জেলা থেকে আসছেন, তার কাছে হয়তো আন্দোলন নয়, তার কাছে গুরুত্বপূর্ণ তার বাড়ির মানুষটা। একটা গর্ভবতী নারী যদি হাসপাতালে যায়, যার প্রসবযন্ত্রণা উঠেছে, তাকে তো তৎক্ষণাৎ অপারেশন করতে হবে। নইলে বাচ্চা-মা কাউকেই বাঁচানো যাবে না।’

শ্রীময়ী তার পেশার সঙ্গে চিকিৎসা পেশার তুলনা করে বলেন, ‘চিকিৎসকদের খারাপ লেগেছে সেটা বুঝলাম। তবে আমাদের অনেক সময় অনেককিছুই খারাপ লাগে, আমরা প্রতিশ্রুতি থেকে বের হয়ে আসতে পারি না। আমাদেরই যখন কোনো শিল্পীর অপমৃত্যু হয়, তখন আমরা হয়তো ১ ঘণ্টা শান্তি কামনা করি, তারপর ফ্লোরে ফিরে যাই। চরিত্রটাও বদলে যায়। সেই চরিত্রের জন্য কেউ ১ বছর শোক পালন করে না। এমন অনেক ঘটনা ঘটেছে। উদাহরণ দিলে তো বিতর্কে তৈরি হবে। আমাদের কাজটা যেমন জরুরি, তেমনি ডাক্তারদের কাজটাও জরুরি পরিষেবা। কোনো রোগীর পরিবার চাইবে না, তার পরিবারের লোকের সঙ্গে দুর্ঘটনা ঘটুক। সকলের কিন্তু একটাই উদ্দেশ্য আর যেন কোনো অপমৃত্যু না হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort