শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

তৈমূরের কাছে গোয়েন্দা সংস্থার পরিচয়ে চাঁদা দাবি, থানায় অভিযোগ

  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২, ৩.৩৮ এএম
  • ৫০৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তেমূর আলম খন্দকারের কাছে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে মোটা অংকের চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে তৈমূর আলম শনিবার (১ জানুয়ারি) রাতে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগটি গ্রহণ করলেও সেটিকে জিডি বা মামলা হিসেবে নথিভুক্ত করেনি।

লিখিত অভিযোগে তৈমূর আলম উল্লেখ করেন, তিনি আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী। গত কয়েকদিন যাবৎ একটি বিশেষ গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) লোক পরিচয় দিয়ে ০১৬১৮-৭৪৪১১১ নম্বর থেকে তার ব্যক্তিগত নম্বরে ফোন দিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবি করছে।

তৈমূর আলম বলেন, বিষয়টি বিব্রতকর। কিন্তু আমি এতটাই ডিস্টার্ব হচ্ছিলাম যে বিষয়টি পুলিশকে না জানিয়ে পারছিলাম না। তাই লিখিত ভাবে পুলিশকে ঘটনাটি অবহিত করে রেখেছি।

অভিযোগের সূত্র ধরে ০১৬১৮-৭৪৪১১১ নম্বরে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।

সদর মডেল থানার ওসি শাহজামান বলেন, তৈমূর আলমের কাছে কেউ একজন চাঁদা দাবি করছে বলে তিনি অভিযোগ দিয়েছেন। আমরা তার অভিযোগটি তদন্ত করে দেখছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort