শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

‘তিনি আমার জীবনরক্ষাকারী’

  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৩.০২ এএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

লাক্স তারকা আজমেরী হক বাঁধন। অভিনয় ক্যারিয়ারে অনেক টিভি নাটক-টেলিফিল্ম উহার দিয়েছেন। পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন তিনি। অভিষেক হয়েছে বলিউড চলচ্চিত্রেও।

ব্যক্তিগত জীবনে অনেক সংগ্রাম করেছেন বাঁধন। বলা যায়, জীবনের প্রতিটি পৃষ্ঠায় জমা পড়েছে বিচিত্র গল্প। তবে সব প্রতিকূলতা পেছনে ফেলে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়েছে খ্যাতি। কিন্তু বাঁধনের জীবনের দুঃসময়ে একজন মানুষ আশীর্বাদ হয়ে পাশে দাঁড়ান। এবার সেই মানুষকে সবার সামনে পরিচয় করালেন এই অভিনেত্রী।

 

শুক্রবার (১৯ জানুয়ারি) বাঁধন তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, এক নারীর সঙ্গে দাঁড়িয়ে আছেন বাঁধন। ছবির ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘তিনি আমার জীবনরক্ষাকারী। তাকে ছাড়া আজকের বাঁধন হতে পারতাম না। মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষে পড়াকালীন তাকে শিক্ষক হিসেবে পাই। তখন বিডি৭-এর মেধাবী শিক্ষার্থী ছাড়া আর কিছুই ছিলাম না।’

বাঁধন তার শিক্ষকের নাম উল্লেখ না করে লিখেন, ‘যখন আমার জীবন দুর্বিষহ হয়ে উঠে, জোরপূর্বক আমার পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়, আমি রিহ্যাবে ছিলাম, লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়ও গিয়েছিলাম। আমার কাছে তারা (অজানা) অস্বস্তিকর ছিলেন। কিন্তু তিনি এমনই একজন ব্যক্তি যে, আমার সবখানে ছিলেন।’

 

কৃতজ্ঞতা জানিয়ে বাঁধন লিখেন, ‘আমি বলতে চাচ্ছি না, তিনি কী করেছেন। কিন্তু তিনি শুধু আমাকে রক্ষা করেছেন। ওই সময়ে তিনি আমার জীবন রক্ষা করেছেন। আজ আমি যা করছি, তা তার এবং লাক্স চ্যানেল আই সুপারস্টার প্ল্যাটফর্মের কারণে। যার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।’

 

বাঁধন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘খুফিয়া’। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। বিশাল ভরদ্বাজ নির্মিত সিনেমাটি গত ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort