বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

তারেক জিয়ার রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচার: বাবুলের পক্ষে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুস সাত্তার

  • আপডেট সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১০.৩৭ পিএম
  • ৫৭ বার পড়া হয়েছে

২৭ অক্টোবর সোমবার বিকাল থেকে নারায়ণগঞ্জ–৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে প্রচার প্রচারণা চালিয়েছেন ২৪ নং ওয়ার্ড বিএনপি-নেতা আব্দুস সাত্তার। বন্দর উপজেলার বেজেরগাও, কাইকারটেক লম্বাদরুদি, বিবিজোড়া, মিরকুন্ডি, বালুচর, কলাবাগ, সাবদী এলাকার জনগণের দ্বারে দ্বারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট পৌছে দেন ২৪ নং ওয়ার্ড বিএনপি-নেতা আব্দুস সাত্তার।

বিকেলে বেজেরগাও এলাকায় জড়ো থাকে বন্দরের বিভিন্ন এলাকার সাধারণ জনগণ ও বিএনপি নেতৃবৃন্দ। এরপর বিএনপি নেতা আব্দুস সাত্তার এর নেতৃত্বে মিছিল নিয়ে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেন তিনি।

মিরকুন্ডি বাজার এলাকায় পথসভাকালীন তিনি বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। ফ্যাসিস্ট এর প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে। আমাদের অনৈক্যের কারণে যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, জাতি আমাদের ক্ষমা করবে না। আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার পূরণ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা আপনাদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট পৌঁছে দিলাম। নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবুল ভাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারেক জিয়ার এই স্বপ্ন পূরণে। আমরা সবাই তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপিকে শক্তিশালী করব। আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, বিএনপি’র পক্ষে কাজ করবেন, ধানের শীষে ভোট দিবেন।

সবশেষে তিনি সবার কাছে জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং আবু জাফর আহমেদ বাবুল এর জন্য দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য যে পুরো সময় জুড়ে অন্যান্যদের সাথে আরো উপস্থিত ছিলেন, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা শাহাবউদ্দিন, বাহাউদ্দিন প্রধান, নবী হোসেন, শরীফ হোসেন, রহমান মুক্তার হোসেন, জাকির হোসেন, আব্দুর রহমান, মো. খোকন, মো. সানাউল্লাহ, খায়ের, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ, সদস্য গোলাম রাব্বি, মো. সজল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort