রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আইনজীবী ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তফসিল প্রত্যাখ্যান করে ফতুল্লায় যুবদল-স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৯.৪৬ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে ও অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা যুবদল ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বুধবার (১৫ নভেম্বর) রাতে ফতুল্লায় ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটীতে ডালডা মিলের সামনে থেকে শুরু হয়ে পঞ্চবটী মোড় এলাকায় এসে মিছিলটি সমাপ্ত হয়।

জেলা যুবদলের মিছিলে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী মশাল হাতে অংশ নেয়। এসময় তফসিলকে অবৈধ ঘোষণা করে তা বাতিলের দাবিতে নানা শ্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।

 

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, আমরা মিছিল করেছি অবৈধ এই তফসিল প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে। আমরা এই তফসিল বাতিল দাবি করেছি। আমাদের চলমান আন্দোলনের সফলের দ্বারপ্রান্তে আমরা। দ্রুত আমরা সফলতা নিয়ে ঘরে ফিরব।

 

অপর দিকে ফতুল্লার বিসিক সড়কে তফসিল প্রত্যাখ্যান করে বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে থানা স্বেচ্ছাসেবক দল। রাতে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদের নেতৃত্বে এ মিছিল করে নেতাকর্মীরা।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, এরকম একটি মিছিলের কথা শুনেছি। কিছু লোকজন ঝটিকা মিছিল করে চলে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort