বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

ড্যাপ সংশোধনের দাবিতে রাজউক ঘেরাও

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ২.০১ পিএম
  • ১১১ বার পড়া হয়েছে

রাজউকের স্বেচ্ছাচারিতা, প্ল্যান পাসে অনিয়ম, ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের দাবিতে রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (২০ মে) সকাল সোয়া ৯টা থেকে মতিঝিলে রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে ভূমি মালিক, প্রকৌশলীসহ আবাসন খাত সংশ্লিষ্টসহ কয়েক হাজার ব্যক্তি অংশ নেন।

কর্মসূচি থেকে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর ড. দেওয়ান এম এ সাজ্জাদ বলেন, ‘নতুন ড্যাপের কারণে দুই লক্ষাধিক জমির মালিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আজ ঢাকার ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের সমন্বয়ে গঠিত ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজউক ঘেরাও কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজউকের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের লক্ষ্যে এ কর্মসূচি পালিত হচ্ছে।’

এ সময় আন্দোলনকারী রাজধানীর ভূমি মালিকরা অনতিবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে ড্যাপ সংশোধনের দাবি জানান।

তারা বলেন, ‘আজ বিপুল সংখ্যক জমির মালিকের সমাগম ঘটেছে। আমরা রাজউকে আসতে বাধ্য হয়েছি। কারণ এর আগে আমরা রাজউকের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। কিন্তু বারবার আমাদের দাবি অগ্রাহ্য করা হয়েছে।’

আজকের ঘেরাও কর্মসূচিতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার জন্য রাজউক দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort