শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা কেন আন্দোলনে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১.১৬ এএম
  • ৮৭ বার পড়া হয়েছে

বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করা ছাড়া আর কাউকেই ‘প্রকৌশলী’ হিসেবে পরিচয় ব্যবহার করতে দিতে চান না বিএসসি প্রকৌশল শিক্ষার্থীরা। আবার ডিপ্লোমা প্রকৌশলীদের ‘উপ-সহকারী প্রকৌশলী’র সংরক্ষিত পদে নিয়োগও চান তারা।

এছাড়াও ডিপ্লোমা প্রকৌশলীদের ‘ইঞ্জিনিয়ার’ মানতে চান না যারা, তারাই আবার নিম্ন পদে নিয়োগ চাইছেন। এটিকে ‘স্ববিরোধিতা’ উল্লেখ করে নিজেদের দাবি আদায়ে রাজপথে আন্দোলনে নেমেছেন ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা।

তাদের এই আন্দোলন নিয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকৌশল পেশাজীবীদের সমস্যা নিরসনে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।

এ বিষয়ে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) অন্তর্বর্তী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সমস্যাগুলো নিয়ে প্রায় আড়াই ঘণ্টা আলোচনা হয়েছে। সব পক্ষের প্রতিনিধি ছিলেন। আলোচনার পর ছয় সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সমস্যা সমাধানে কমিটি এ বিষয়ে একটি সিদ্ধান্ত দেবে।’

তিনি বলেন, ‘ইঞ্জিনিয়ার কাকে বলা হবে বা কাকে বলা হবে না, তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কমিটি সিদ্ধান্ত নেবে।’

কবীর হোসেন বলেন, ‘দশম গ্রেডে প্রবেশ পদে ডিপ্লোমা প্রকৌশলী ছাড়া কেউ আবেদন করতে পারবেন না, বর্তমানে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবেন। তিন জায়গা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, রুয়েট ও মেট্রোরেলে যে নিয়োগ হয়েছে—তা বাতিল করার দাবি জানানো হয়েছে। নবম গ্রেডে পদোন্নতি পাবেন ডিপ্লোমা প্রকৌশলীরা। তবে আপাতত ৩৩ শতাংশই থাকছে।’

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির অন্তর্বর্তী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আহ্বায়ক মো. আরিফুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওরা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার। মানুষ ওপরের দিকে যাওয়ার প্রত্যাশা করে কিন্তু তারা নিম্ন পদে আবেদন করার সুযোগ চান। অথচ ডিপ্লোমা প্রকৌশলীদের ইঞ্জিনিয়ার পদ ব্যবহার করতে দিতে চান না তারা। এটা হচ্ছে ভিন্ন চোখে দেখা। প্রকৌশল বিভাগের মাধ্যমে মাঠ পর্যায়ের কাজ বাস্তবায়ন করে ডিপ্লোমা প্রকৌশলীরা। গ্র্যাজুয়েট প্রকৌশলীরা পরিকল্পনা করবেন, ডিজাইন করবেন, মাঠপর্যায়ে বাস্তবায়ন করবেন ডিপ্লোমা প্রকৌশলীরা। ডিপ্লোমা প্রকৌশল পাস না করলে উপ-সহকারী পদে আবেদনই করতে পারবে না। সেই পদ তারা (বিসিএস প্রকৌশলী) গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে চাকরি করতে চান। তারা ডিপ্লোমা প্রকৌশলীদের বলছে টেকনিশিয়ান, তাহলে সেই পদে তারা চাকরি চাইবেন কেন? তাদের তিনটি দাবিই সাংঘর্ষিক।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort