শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রমজানে গ্যাস সরবরাহ নিশ্চিতে সিএনজি স্টেশন বন্ধের সময় বড়ালো আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট, ৪ ব্যবসায়ীকে জরিমানা যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করবে ১৫০ স্বেচ্ছাসেবী সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‍্যাব আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে স্লোগান বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ সাংবাদিক দিপুর মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে জেলাবাসী: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে দেখতে চাই

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের প্রত্যাশা

  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ৪.১৪ এএম
  • ৪১৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে।

১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রত্যাশা নিয়ে কথা বলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মঙ্গলবার বিশ্বকাপের সূচি ঘোষণার পর আইসিসির ওয়েবসাইটে অধিনায়কদের প্রতিক্রিয়ায় রিয়াদ বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ যেই হোক না কেন, প্রথম বল থেকেই সেরাটা খেলতে হবে। সেরা মানসিক অবস্থায় থেকে পুরো মনোযোগ ধরে রাখতে হবে। এভাবেই শুধু জেতা সম্ভব।

নিজেদের দল নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, সাকিব বিশ্বের এক নম্বর অলরাউন্ডার এবং আমাদের দলের এক অমূল্য সম্পদ। মুশফিকুর ও মোস্তাফিজুরও দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়া বেশ কিছু তরুণ প্রতিভা আছে তারা ভালো করতে মুখিয়ে আছে। আমাদের দল দারুণ ভারসাম্যপূর্ণ। আমরা যদি নিজেদের সেরাটা মেলে ধরতে পারি, আশা করি ভালো কিছুই হবে।

প্রথম রাউন্ডে বাংলাদেশের ম্যাচ
১৭ অক্টোবর : বাংলাদেশ ও স্কটল্যান্ড
১৯ অক্টোবর : বাংলাদেশ ও ওমান
২১ অক্টোবর : বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি
(প্রথম দুটি ম্যাচ রাত ৮টায় ও তৃতীয় ম্যাচ বিকাল ৪টায় বাংলাদেশ সময় শুরু। সব ম্যাচ অনুষ্ঠিত হবে ওমানে)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort