রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

‘টাকা দিলে একেবারে ভাইরাল, পরবর্তীতে এমপি ফাইনাল’

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১, ৮.২৪ এএম
  • ৬৩৭ বার পড়া হয়েছে

মালয়েশিয়া প্রবাসী একজনের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেওয়ার বিষয়ে একটি ফোনালাপ ফাঁস হয়েছে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হেলেনা জাহাঙ্গীরের। ওই অডিও ক্লিপে হেলেনা জাহাঙ্গীর বলেন, ‘টাকাটুকা দিবে? টাকা দিলে একেবারে ভাইরাল করে দিব। একদম। পরবর্তীতে এমপি ফাইনাল। আমি তো ভাইরাল করার ওস্তাদ।’ র‌্যাবের হাতে গ্রেপ্তার জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হেলেনা জাহাঙ্গীরের এমন একটি ফোনালাপ সম্প্রতি ভাইরাল হয়েছে। মালয়েশিয়া প্রবাসী মেহেদী নামে একজনের কাছ থেকে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার বিষয়ে হেলেনা জাহাঙ্গীর তার ব্যক্তিগত সহকারীকে (পিএস) কথাগুলো বলছিলেন। সেই অডিও ক্লিপে হেলেনা জাহাঙ্গীর নিজের পিএসকে বলছিলেন, ‘মালয়েশিয়ার মেহেদী আছে না? ও বারবার

আমাকে ডিস্টার্ব করতেছে। এসএমএসে। বিভিন্ন মানুষকে দিয়ে কল করাচ্ছে। তুমি তাকে বলবা- ঠিক আছে, আপনি পাঁচ লাখ টাকা দেন। ম্যাডামকে আমি রাজি করাই। ইউ মেক পলিসি অ্যাপ্লাই। বুঝছ? পলিসি মেক না করলে মেকার হতে পারবে না।’

অন্য প্রান্ত থেকে পিএস বলছিলেন, ‘আজকে কি কল করেছিল ম্যাম?’ হেলেনা বলছিলেন, ‘নানা মানুষকে দিয়ে আমাকে ফোন করাচ্ছে। পুলিশ আছে না একটা?’ অন্য প্রান্ত থেকে বলছে, ‘পারভেজের কথা কী বলে?’ হেলেনা বলেন, ‘ওর কথা বাদ। তুমি বলো- মাসে এক লাখ করে টাকা দেন। পাঁচ থেকে ছয় মাস পর আপনাকে ব্যুরো চিফ বানাইয়া দেব মালয়েশিয়ার। আমাদের তো এখন টাকা দরকার, অন্য কোনো কথা নাই। বলবা কী- আমাকে দিয়েন না। অফিসকে দেন।’

এদিকে হেলেনার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার তদন্তভার দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি)। রবিবার ডিএমপি কমিশনার মামলাটি গুলশান থানা থেকে ডিবিতে ন্যস্ত করেন। র‌্যাব বাদী হয়ে গত শুক্রবার সন্ধ্যায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলাটি করেছিল। এর পর আদালত ওই মামলায় হেলেনার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তিনি পুলিশি রিমান্ডে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort