সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জেলা ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ

  • আপডেট সময় রবিবার, ৫ জুলাই, ২০২৬, ২.০৪ পিএম
  • ১৯ বার পড়া হয়েছে

গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা এবং চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট।

শনিবার (৪ জুলাই) বিকেলে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সাইনবোর্ড থেকে শহরমুখী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবু মার্কেটে সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন এনসিপি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জুবায়ের সরদার, সদস্য সচিব জুবায়ের তামজিদ, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী, জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ এমদাদুল্লাহ, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, ইঞ্জিনিয়ার আবদুল বাকী, দেওয়ান খোরশেদ আলম, মাওলানা মুজিবুর রহমান মিয়াজী, মুফতি জাহাঙ্গীর আলম, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য আবুল কালাম আজাদ, এনসিপি নেতা নিরব রায়হানসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে মমিনুল হক সরকার বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সরকার তা বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে। তিনি দাবি করেন, জনগণের গণরায়কে সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণ আবারও আন্দোলনে নামবে।

এনসিপি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জুবায়ের সরদার বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব করছে। তিনি অভিযোগ করেন, এ বিষয়ে টালবাহানা চলতে থাকলে নতুন করে আন্দোলন গড়ে উঠবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের জন্য শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে হবে। তিনি সরকারের প্রতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

এনসিপির সদস্য সচিব জুবায়ের তামজিদ বলেন, জুলাই আন্দোলনের দাবিগুলো বাস্তবায়নে কোনো ধরনের আপস করা হবে না।

জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, জুলাই আন্দোলনে মানুষের আত্মত্যাগের পরও সেই আন্দোলনের লক্ষ্য বাস্তবায়িত হয়নি। তিনি অভিযোগ করেন, সরকার বিষয়টি নিয়ে আন্তরিক নয়।

জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য আবুল কালাম আজাদ বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তা এখনও কার্যকর হয়নি। তিনি প্রতিটি দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

এনসিপি নেতা নিরব রায়হান বলেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ না হলে জনগণ আবারও রাজপথে নামবে।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের মধ্যে রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থার সংকট তৈরি হবে।

কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস বলেন, দেশে আবারও গুম-খুন ও দমন-পীড়নের পরিস্থিতি সৃষ্টি হলে জনগণ তা মেনে নেবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort