বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’! রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের রিকশাচালককে হত্যার অভিযোগে মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া প্রধানমন্ত্রীর থেকে পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার নিলেন সাখাওয়াত

জামতলায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২

  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ৫.৪৫ এএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নগরীর জামতলায় ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও অত্যাধুনিক সুইচ গিয়ার উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) মধ্যরাতে জামতলার রূপায়ন টাওয়ারের সামনের রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার দেওভোগ পাক্কা রোডের মো. সেলিমের ছেলে শুভ হাওলাদার (২০) ও একই থানার পশ্চিম দেওভোগের মৃত স্বপন মিয়ার ছেলে মো. বাধন (২২)।
থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে জামতলার রূপায়ন টাওয়ারের সামনে ধারালো অস্ত্র- সস্ত্রে সজ্জিত হয়ে শুভ হাওলাদার, বাধন ও দেওভোগ বোপারীপাড়ার শিকদার বাড়ীর আমিনুল ইসলামের পুত্র তানভীর (২৩) সহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন ডাকাতি করার জন্য অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে শুভ ও বাধনকে গ্রেফতার করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ফরহাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে যে তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে ডাকাতি করে আসছিলো। বৃহস্পতিবার রাতেও তারা ডাকাতি করার জন্য পরিকল্পনা করছিলো। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort