শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ডে থাকছেন যারা

  • আপডেট সময় সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫.০১ এএম
  • ১২৫ বার পড়া হয়েছে

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩- এর জুরিবোর্ড পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সভাপতি করে পুনর্গঠিত এই জুরিবোর্ডের মোট সদস্য ১৩ জন।

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

এতে সদস্যসচিব হিসেবে থাকছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। আরও রয়েছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার প্রধান।

জুরিবোর্ডের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, চিত্রগ্রাহক বরকত হোসেন, অভিনেত্রী অপি করিম, গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি।

এ ছাড়া সদস্য হিসেবে জুরিবোর্ডে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন ও সাংবাদিক ওয়াহিদ সুজন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পুনর্গঠিত জুরিবোর্ডের কার্যপরিধিতে বলা হয়েছে, জুরিবোর্ড ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পর্যবেক্ষণপূর্বক পুরস্কারের জন্য চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীদের নাম সুপারিশ করবে।

মোট ২৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort