শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’! রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের

জনগণের প্রতিনিধিত্বশীল কোন সরকার ছিলো না৷ : সোহেল

  • আপডেট সময় শনিবার, ১ মার্চ, ২০২৫, ১০.৫৮ এএম
  • ১১৫ বার পড়া হয়েছে

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খাঁন সোহেল বলেছেন, গত পনের-ষোল বছর তো দেশের খুব খারাপ অবস্থা ছিলো। কোন পিপলস গভমেন্ট ছিলো না। জনগণের প্রতিনিধিত্বশীল কোন সরকার ছিল না। যারা ক্ষমতায় ছিল তাদের কাছে মানুষ বাঁচলো না মরলো সেটাত কোন তোয়াক্কা করত না তারা। মানুষ কি খেলো না খেলো, মরলো না বাঁচল তাতে তাদের কোন খেয়াল ছিল না।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগর এলাকার আলিফ জেনারেল হাসপাতাল আয়োজিত কিডনি সুরক্ষা মূলক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সোহেল।

সোহেল আরো বলেন, বিগত সরকারের কাছে মানুষের কোন প্রয়োজন ছিলো না। তবে আশা করছি সামনে জনগণের প্রতিনিধিত্বে একটি ভালো এবং পরিচ্ছন্ন নির্বাচন হবে। জনগণ ভোট দিতে কখনো ভুল করে না। জনগণ সঠিক ভোটটি দেয়। কয়দিন আগেও আমি বলেছি আমাদের দেশের মানুষ কখনো ভুল ভোট দেয় না। এসময় ভারতকে ইঙ্গিত করে সোহেল বলেন, সেদেশে ফিল্মে আজকে যারা ধেই ধেই করে নাচছে পরের দিন তারা পার্লামেন্টে গিয়ে নাচছে। তারা যদি এদেশে এসে ইলেকশন করে তবে কেউ তাদের ভোট দিবে না। মানুষ মনে করে তোমাকে কেন ভোট দেবো? তুমি সিনেমায় আছো তুমি সিনেমায় থাকো। আমাদের দেশের ফেরদৌসদের কথা বলবেন, যে তারা তো পার্লামেন্টে গেছে। এটাতো ভাই ভোট না। যাকে হাসিনা পছন্দ করেছে তাকেই পার্লামেন্টে নিয়ে গেছে।

প্রফেসর ডা. মো: নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ডা. মো: ফরহাদ হাসান চৌধুরির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এসময় আরো উপস্থি ছিলেন,ডা. মো: রফিকুল ইসলাম, প্রফেসর ডা. মো: জাহাঙ্গীর আলম, প্রফেসর ডা. মো: ফারুক আহম্মেদ, ডা. মো: এ.এফ.এম মশিউর রহমান, ডা. মো: রাশেদ আনোয়ার, ডা. মো: রেজাউল আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort