সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ছিনতাই কমাতে অভিযান চলবে, নগরবাসী নিরাপদ থাকবে: এসপি

  • আপডেট সময় বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২.২৯ পিএম
  • ৪৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেছেন, “পুলিশ সদস্যের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় গ্রেপ্তার ও ভুক্তভোগী পুলিশ সদস্যের পূর্বশত্রুতা ছিল কিনা তা তদন্ত করা হচ্ছে।”

একইসঙ্গে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা।

গত সোমবার সকালে শহরের নিতাইগঞ্জ এলাকায় নগরভবনের সামনে পোশাক পরা অন-ডিউটি এক পুলিশ সদস্য ছিনতাইয়ের শিকার হন। সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমানের সার্ভিস পিস্তলটিও ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

এ ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই জড়িত একজনকে গ্রেপ্তার ও লুট হওয়া গুলিসহ অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এ নিয়ে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় পুলিশ সুপার বলেন, “ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধারে সারাদিন এবং রাতভর অভিযান চালানো হয়। সবশেষে রাত আনুমানিক সোয়া তিনটায় বন্দর থেকে মিশাল নামক এক ছেলেকে গ্রেপ্তার করি। তার দেখানো জায়গা থেকে আমরা সেই ছিনতাই হওয়া পিস্তল, গুলি এবং ম্যাগাজিনসহ উদ্ধার করি। একই সাথে ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি, চাকু এবং তার ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়।”

মঙ্গলবার ভুক্তভোগী পুলিশ সদস্য লুৎফর রহমান এই ঘটনায় থানায় একটি দস্যুতার মামলা করেছেন। এ মামলায় মিশালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অস্ত্র উদ্ধারের অভিযানে দেশীয় তৈরি ধারালো অস্ত্রসহ আরও দু’জন আটক হন। তবে, তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, “নগরবাসীকে নিরাপদে রাখার জন্য আমাদের প্রতিনিয়ত ড্রাইভ চলছে। নির্বাচনের আগ থেকে এবং রমজানে ব্লক রেইড চলছে। অনেক ডাকাত ছিনতাইকারী ধরেছি এবং এই প্রক্রিয়া অব্যাহত আছে। গতকাল পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনতাইয়ের ২৪ ঘন্টার ভিতরে আমরা মূল আসামি গ্রেপ্তারসহ অস্ত্র উদ্ধার করতে পেরেছি। সামনের দিনগুলোতে প্রতিদিন আমাদের অভিযান চলবে এবং আমরা মনে করি, নগরবাসী নিরাপদ থাকবে এবং সেটা করতে আমরা সক্ষম হবো।”

তিনি আরও বলেন, “গতকাল যেভাবে অভিযান চলছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী রমজানের দিনগুলোতে একইভাবে অভিযান চলবে। মানুষ যাতে নিরাপদে থাকে এবং নিশ্চিন্ত হয়ে বাইরে যেতে পারে। মানুষ নিশ্চিত থাকে যে এই শহর নিরাপদ।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort