বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

ছাত্রলীগের কেউ সিগারেট খেয়েছে দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দিবো : এমপি বাবু

  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৪.৫৮ এএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, আজকে যেই ছাত্রলীগ আমাকে মানুষ করেছে। যেই ছাত্রলীগ আমাকে শ্লোগান শিখিয়েছে, সেই ছাত্রলীগের নেতৃত্বের তুলনা হয় না। করোনার সময়ও আমার কনিষ্ঠ ছাত্রলীগ থেকে বিদায়ী ছাত্রলীগ কেউ ঘরে যায়নি। ঘরে ঘরে খাদ্য পৌছে দিয়েছে, নিশ্চয়তা দিয়েছে ঔষুধের। চিকিৎসার জন্য হাসপাতালে ছুটে গিয়েছেন। অভিভাবকের দায়িত্ব পালন করেছে ছাত্রলীগ। মানব সেবায় শেখ মুজিব যা চেয়েছিলেন আজ ছাত্রলীগ তাই করে যাচ্ছে। শেখ হাসিনার নির্দেশনায় কাজ করে যাচ্ছে ছাত্রলীগ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজারের শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেছেন, বঙ্গবন্ধুর কন্যার পাশে থেকে কাজ করে যাচ্ছেন ছাত্রলীগ। বিস্তৃত বাংলাদেশে ছাত্রলীগের কোন বদনাম নেই। ছাত্রলীগের ইতিহাস মধুর ইতিহাস। লক্ষ ছাত্রজনতার মাঝে দুই-একটি ঘটনা যা ঘটে এগুলো গনায় পড়ার কথা নয়। শত্রæরা সবসময়ই ছাত্রলীগের দোষ ধরতে চায়। সেই কারণে পত্রিকার শিরোনামে , টেলিভিশনে বিভিন্ন সময়ে ছাত্রলীগ নিয়ে কথা বলছে। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কোন কেন্দ্রীয় নেতা বাংলাদেশে কোন অপরাধ করতে পারে না। আমি চ্যালেঞ্জ করতে পারি, খালেদা জিয়া ও তারেক রহমানদের। তোমরা ছাত্রদল নিয়ে এমন চ্যালেঞ্জ করতে পারবে না। আমার আড়াইহাজারের মুরব্বীরা আছেন। ছাত্রলীগের একটি ছেলে কখনও সিগারেট খেয়েছে বা হাতে নিয়েছে এ ইতিহাস যদি কেউ দেখাতে পারে আমি নিজেই আমার জায়গা থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে বিদায় নেব।

সংসদ সদস্য বাবু বলেছেন, আজকে ছাত্রলীগের মিলন মেলা। প্রচন্ড বৃষ্টিও আমাদেরকে আজকে ঘরে রাখতে পারেনি। বঙ্গবন্ধুর কন্যার পাশে থেকে দেশ গড়ার কারিঘর ও সারাদেশে ছাত্রলীগের নেতৃত্বকে সাজিয়ে তুলে প্রতিবাদ গড়ে তুলেছেন তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। ছাত্রলীগ থেকে উঠে আসা নেতৃত্বে অনেক ইতিহাস থেকে যায়। এমন একটি ইতিহাসের ধ্রæবতারা তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort