শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে খালেদা জিয়াকে কারাগারে যেতে হবে: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ৭.১৯ এএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

পৃথিবীর কোন দেশ সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে, সেই প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে প্রথমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় থাকার অনুমতি প্রত্যাহার করতে হবে এবং তাকে আবার কারাগারে যেতে হবে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) ভয়েস অব আমেরিকার (ভিওএ) বাংলা সার্ভিসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসা নিষেধাজ্ঞা, মানবাধিকার, বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা, তত্ত্বাবধায়ক সরকার, সংবিধানসহ বিভিন্ন বিষয়ে নানা প্রশ্নের জবাব দেন।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জিজ্ঞেস করি, পৃথিবীর কোন দেশ সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে? পৃথিবীর কোনো দেশ দেবে?’

তিনি বলেন, ‘তাদের যদি চাইতে (আবেদন) হয়, তাহলে আবার আদালতে যেতে হবে। আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে। আদালতের কাজের ওপর আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।’

শেখ হাসিনা বলেন, ‘তার সাজা স্থগিত করে তাকে বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের সবচেয়ে দামি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘আর যদি বাইরে যেতে হয়, তখন তার বাসায় থাকার অনুমতি প্রত্যাহার করতে হবে। তাকে আবার জেলে যেতে হবে এবং কোর্টে যেতে হবে। কোর্টের কাছে আবেদন করতে হবে। কোর্ট যদি রায় দেয়, তখন তিনি যেতে পারবেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort