মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

চা পাতার প্যাকেটে ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৬.০৫ এএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

প্যাকেট গুলো দেখলে যে কেউ মনে করবে চা পাতা, নিয়ে ছিলেনও বিক্রেতার বেশ। সু-কৌশলে দিনের পর দিন সেই পেকেটের ভিতরেই পরিবহন হচ্ছিল গাঁজা। অবশেষে নারায়ণগঞ্জের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) এর হাতে গ্রেপ্তার হয়েছে।

নারায়গঞ্জের আদমজীনগর কার্যালয় থেকে সোমবার (১৩ জুন) সকালে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. রিজওয়ান সাঈদ জিকু।
গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম মো. আবুল হোসেন (৪৩)। সে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার পাগলাপাড়া এলাকার মৃতিআব্বাস আলীর ছেলে। সে বর্তমানে মুন্সিগঞ্জ সদরের দশকানি ভূঁইয়ার বাড়ির সিরাজুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।

মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, নারায়ণগঞ্জের একটি অভিযানিক দল ১২ জুন জুন সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদরের মানিকপুর এলাকায় অভিযান চালায়। এসময় গ্রেপ্তারকৃত আবুল হোসেনের হেফাজত থেকে ৭০টি চা পাতার প্যাকেট জব্দ করা হয়। প্যাকেটের ভিতর থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে, সে পেশাদার মাদক ব্যবসায়ী। নিত্য নতুন কুটকৌশলে মাদক পাচার করেন। এরই ধারাবাহিকতায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চা পাতার ব্যবসায়ী সেজে গাঁজা সরবরাহ করছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort