বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিবাড়ীতে গ্রাম্য আদালত কার্যক্রমে জুলাই মাসে সেরা ধীপুর ইউনিয়ন জমি সংক্রান্ত বিরোধে সহিংসতা বাড়ি ছাড়া পরিবার, থানায় অভিযোগ আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ

চাঁদাবাজ শক্তিশালী হলেও রুখতে হবে: সেন্টু

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ২.৫৫ পিএম
  • ৬০ বার পড়া হয়েছে

চাঁদাবাজদের রুখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির সহসভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু।

তিনি বলেছেন, “আমরা চাঁদা তুলে খাই না। বরং ট্যাক্স দিয়ে চলি। চাঁদাবাজ যত বড় শক্তিশালী হোক, তাকে রুখতে হবে।”

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

সভাপতিতে উদ্দেশ্য করে আব্দুস সবুর খান সেন্টু বলেন, “আপনি এই মাটির সন্তান, এই নারায়ণগঞ্জের সন্তান। নারায়ণগঞ্জ শহরে সদর-বন্দরের এমপি আবুল কালাম ও আপনি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন। তাহলে নারায়ণগঞ্জ শহরকে চাঁদামুক্ত করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমরা আপনাদের সহযোগিতা করবো।”

সেন্টু আরও বলেন, “আমি লম্বা লম্বা বক্তৃতা দিবো, আর পকেটে চাঁদা নিবো। এটা আর হবে না।”

“আমার একটি অনুরোধ থাকবে- আমরা এখন অর্থনৈতিক উন্নয়নের জন্য, আমরা কীভাবে সামনের দিকে যেতে পারি এবং নারায়ণগঞ্জে কীভাবে আর একটি শিল্প নগরী গড়ে তোলা যায়, এ বিষয়ে আপনাকে চেষ্টা করতে হবে।”

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের অন্য নেতারার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort