মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

চাঁদনি হাউজিংয়ে ১০০ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৪.০৩ এএম
  • ৩৯৬ বার পড়া হয়েছে

ফতুল্লায় একটি আবাসিক এলাকায় পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুশরাত আরা খানমের নেতৃত্বে ও আইন শৃংখলা বাহিনীর সহায়তায় রোববার বেলা এগারোটা থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটির চাঁদনি হাউজিংয়ে এই অভিযান পরিচালিত হয়।

 

তবে অবৈধ সংযোগ বিচ্ছিন্নকালে চাঁদনি হাউজিংয়ের কিছু ভবনের মালিক সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, এসব অবৈধ সংযোগের পেছনে তিতাসের কয়েকজন কর্মকর্তা ও ঠিকাদার জড়িত আছেন। বাড়ি প্রতি দুই থেকে তিন লাখ টাকার বিনিময়ে তারা এই হাউজিংয়ে অবৈধ সংযোগ প্রদান করেছেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কো. লিমিটেড এর ফতুল্লা আঞ্চলিক বিপন্ন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী জয়নাল আবেদীন জানান, চাঁদনি হাউজিং নামে আবাসিক এলাকার অধিকাংশ বহুতল ভবনে কিছু বৈধ গ্যাস সংযোগের পাশাপাশি অবৈধভাবে বিপুল সংখ্যক চূলা ব্যবহার করা হচ্ছে। ফলে আশপাশের বৈধ গ্রাহকরা ঠিকমতো গ্যাস পাচ্ছেন না। রবিবার প্রায় একশটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়। পর্যায়ক্রমে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে জানিয়ে এসব অবৈধ সংযোগ প্রদানের পেছনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

অবৈধ সংযোগের ব্যাপারে প্রকৌশলী জয়নাল আবেদীন বলেন, কারা সংযোগ দিয়েছে তাদের নাম পরিচয় আমাদের জানানো হোক। তাদের চিহ্নিত করে দেয়া হোক। তিতাসের কেউ জড়িত থাকলে কর্তৃপক্ষ তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort