মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পূবালী ব্যাংক পিএলসি বন্দর উপ-শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত পটুয়াখালীতে শিক্ষক নেছারুদ্দীন তালুকদারের মৃত্যু: হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগ ঢাকায় ভারতের এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত! শচিনের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৫ হাজারি ক্লাবে কোহলি বিশেষ বার্তা কৃতির কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী গলায় সাপ পেঁচিয়ে রাখছে বিএনপি: ফজলুর রহমান চলে গেলেন কবি এনামুল হক প্রিন্স, রুদ্রবার্তা ও রুদ্রকন্ঠ পরিবারের শোক নাসিক ১ নং ওয়ার্ডের যুবদল নেতা শহিদুল ইসলামের উদ্যোগে ড্রেনেজ পরিষ্কার অভিযান

চলে গেলেন কবি এনামুল হক প্রিন্স, রুদ্রবার্তা ও রুদ্রকন্ঠ পরিবারের শোক

  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১.৪৯ এএম
  • ৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সাহিত্য, সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ এ এস এনামুল হক প্রিন্স (৫৬) আর নেই। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ২৬ জুন রাতে হঠাৎ তিনি স্টোক করেন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। নির্বাচনীবিশ্লেষণ
এনামুল হক প্রিন্স নারায়ণগঞ্জ শহরের মাসদাইর শেরে বাংলা রোড এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। গ্রামের বাড়ি সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদি গ্রামে। তার পিতার নাম সুলতান উদ্দিন আহমেদ।
এনামুল হক প্রিন্স কবি, সাংবাদিক, সম্পাদক, প্রকাশক ও সংগঠক—বহুমাত্রিক পরিচয়ে দীর্ঘদিন ধরে তিনি কাজ করেছেন। সংবাদপত্রের সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি কবিতার জগতেও তাঁর ছিল দীর্ঘ পথচলা।
এনামুল হক প্রিন্স সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। পত্রিকাটি চলতি বছর ২৬ বছরে পদার্পণ করেছে।
এছাড়া তিনি দৈনিক আজকের জন্মভূমির সহ-সম্পাদক এবং বর্ণ সাহিত্যপত্রের সহ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
১৯৭০ সালের ১১ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন । তাঁর পিতা ব্যাংকার সুলতান উদ্দিন আহামেদ এবং মাতা রেজিয়া বেগম। শিক্ষাজীবনে তিনি বিএ ও বিএড ডিগ্রি অর্জন করেন।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজনসহ বন্ধু-বান্ধন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শোকসংবাদ
এনামুল হক প্রিন্সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক রুদ্রবার্তা ও রুদ্রকন্ঠ পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort