শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

ঘরের বাইরে তাদের জন্য কিছু খাবার রেখে দেই : জয়া

  • আপডেট সময় বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৩.০৭ এএম
  • ১৫০ বার পড়া হয়েছে

রমজান মাসজুড়ে খাবারের দোকান, রেস্তরাঁগুলোর একটি বড় অংশ বন্ধ থাকে। এতে খাবার সংকটে পড়ে অবলা প্রাণী কুকুর, বিড়াল। সারা দিন পথে পথে ঘুরে মানুষের দেওয়া খাবার খেয়েই বাঁচে কুকুর। যেহেতু রমজানে মানুষ দিনের বেলা খাবার খায় না, ফলে কুকুরদেরও খাদ্য সংকট দেখা দেয়। বিষয়টি নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

তিনি তার ফোসবুক পোস্টে লিখেছেন : ‘আমাদের দেওয়া কেক, বিস্কুটেই রাস্তার বেশিরভাগ কুকুরদের পেট ভরে। কিন্তু রমজান মাসে সেটাও তাদের কপালে জোটে না। তারা তো আর আমাদের মতো রোজা রাখে না। তাই সামান্য খাবারের জন্য সারাদিন এদিক-সেদিক ঘুরে বেড়ায়। চলুন এই রমজানে আমরা রাস্তার এই অসহায় প্রাণীদের কথা একটু চিন্তা করি। আমাদের ঘরের বাইরে তাদের জন্য কিছু খাবার রেখে দেই।’

অনেক দিন ধরেই প্রাণী সংরক্ষণে কাজ করছেন জয়া আহসান। নিজের বাসাতেও তিনি একাধিক পোষ্য পালন করেন। গেলো কোভিড মহামারির সময় তিনি নিজে রান্না করে ঢাকার রাস্তায় থাকা অসহায় কুকুরদের খাইয়েছেন। কিছুদিন আগে হাতি দিয়ে সার্কাস, হাতির পিঠে ভ্রমণ, বিয়ে বাড়িতে শোভাবর্ধনসহ বাণিজ্যিক ও বিনোদন কাজে হাতির ব্যবহার বন্ধের জন্য হাইকোর্টে রিট করেন জয়া আহসান। এরপর সেটা আমলে নেন আদালত। এসব কাজে ব্যক্তিগত লাইসেন্স দেওয়ার কার্যক্রম স্থগিত করেছেন আদালত। এ রিটে জয়ার সঙ্গে ছিল প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
দেশের প্রেক্ষাগৃহে জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। সিনেমাটি গত ৯ ফেব্রুয়ারি মুক্তি পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort