শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আইনজীবী ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গিয়াস উদ্দিনের নেতৃত্বে ঢাকার বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির শোডাউন

  • আপডেট সময় রবিবার, ১৪ মে, ২০২৩, ৪.২০ এএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবী আদায় এবং গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশী হয়রানীর অভিযোগ তুলে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করেছে।

 

শনিবার (১৩ মে) বেলা ২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশকে সফল করতে দুপুর থেকেই নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নটরডেম কলেজের সামনে সামনে জড়ো হয়। পরে দুপুর দুইটার দিকে নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে খালেদা জিয়ার মুক্তি চাই শ্লোগানে শ্লোগানে অংশগ্রহণ করেন।

 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির আজহারুল ইসলাম মান্নান, সাবেক এমপি আতাউর রহমান আঙুর, জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু, মাশুকুল ইসলাম রাজিব, জুয়েল আহম্মেদ, মোশাররফ হোসেন, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন, জেলা বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি এড. হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সাবেক সাবেক যুগ্ম সম্পাদক রাসেল রানা, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব, জেলা কৃষক দলের সভাপতি ডা. শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক কায়সার রিফাতসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort