শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

গায়ক প্রেমিকের সঙ্গে বিদেশে ছুটি কাটাচ্ছেন সোহিনী?

  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.২৩ এএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

টলিউড অভিনেত্রী সোহিনী সরকার ধরাবাঁধা ছক ভেঙেছেন, নিজের মতো গড়েছেন নিয়ম। নিজের জীবন, নিজের স্বাধীনতা— এ মন্ত্রেই বিশ্বাসী তিনি। তাই তো ব্যক্তিগত জীবনে কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তুমুল আলোচনায় উঠে এসেছেন। আর এসব নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে দেখা গেছে তাকে।

মডেল-অভিনেতা রণজয়ের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর গুঞ্জন চাউর হয়, নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সোহিনী। বর্তমানে গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। যিশু সেনগুপ্তের উদ্যোগে আয়োজিত ২২ শ্রাবণের অনুষ্ঠানে শোভন-সোহিনীর কাছাকাছি আসা। পরবর্তীতে সোহিনীর মায়ের জন্মদিনে শোভনের উপস্থিতি প্রেমের গুঞ্জন আরো উসকে দেয়। এরপর শোভনের ফেসবুকে প্রোফাইলে সোহিনী সম্পর্কিত একের পর এক পোস্ট তাদের সম্পর্কের গুঞ্জনের আগুনে নিয়মিত ঘি ঢেলেছে। তবে এ সম্পর্ক নিয়ে টুঁশব্দও করেননি সোহিনী কিংবা শোভন।

এদিকে, জোর গুঞ্জন উড়ছে, প্রেমিক শোভনকে নিয়ে বিদেশে ছুটি কাটাচ্ছেন সোহিনী। এ গুঞ্জনের সূত্রপাত, শোভন-সোহিনীর ফেসবুক। দুজনের ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, ঠান্ডার দেশে বরফের মাঝে ঘুরে বেড়াচ্ছেন তারা। যদিও তারা আলাদা আলাদা ছবি দিয়েছেন। তবে সোহিনী হ্যাশ ট্যাগ দিয়ে লেখেন, ‘সুইডেনের স্টকহোমে আনন্দঘন সময়।’

সোহিনী-শোভন একসঙ্গে তোলা ছবি না দিলেও নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করেননি। তাদের দাবি— একসঙ্গে ছুটি কাটাচ্ছেন সোহিনী-শোভন। তবে আগের মতো নীরবতা পালন করছেন এই যুগল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort