শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

গাজা পুনর্গঠনে লাগবে ৫৩ বিলিয়ন ডলার: জাতিসংঘ

  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৪৫ এএম
  • ১১৮ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পুনর্গঠন এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে যে ‘মানবিক বিপর্যয়’ দেখা দিয়েছে তা শেষ করতে ৫৩ বিলিয়ন ডলার প্রয়োজন। এমনটাই জানিয়েছে জাতিসংঘ।

এক প্রতিবেদনে বুধবার (১২ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

জাতিসংঘের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এই অর্থের মধ্যে প্রথম তিন বছরেই ২০ বিলিয়ন ডলার লাগবে।

এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘যদিও বর্তমান পরিবেশে গাজায় প্রয়োজনীয় চাহিদার সম্পূর্ণ মূল্যায়ন করা সম্ভব হয়নি, তবুও অন্তর্বর্তীকালীন মূল্যায়ন গাজা উপত্যকায় বিপুল পরিমাণে পুনরুদ্ধার এবং পুনর্গঠনের প্রয়োজনীয়তার প্রাথমিক ইঙ্গিত দেয়। ’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। দীর্ঘ ১৫ মাসের এই হামলায় নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর নিখোঁজ রয়েছেন ১২ হাজারেরও বেশি। এছাড়া এ সময়ে আহত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ।

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যদিও এখন সে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort