সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

গরিবের সুন্দরী বউ যেমন সবার ভাবি, এটা আমার দশা: শামীম ওসমান

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২, ৬.৫৬ এএম
  • ৫১৯ বার পড়া হয়েছে

গরিবের সুন্দরী বউ যেমন সবার ভাবি হয়, আমার সেই দশা হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান। সোমবার নারায়ণগঞ্জে পূর্বঘোষিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তৈমূর আলম খন্দকারকে ‘গডফাদারের প্রার্থী’ বলে অভিহিত করেছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সে প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শামীম ওসমান বলেন, আমাকে ব্রাদার, ফাদার, গড ফাদার- যা কিছু ইচ্ছে বলেন। কিন্তু গডমাদার বইলেন না। আই অ্যাম আ ম্যান।

তিনি আরও বলেন, মাত্র সোয়া পাঁচ লাখ ভোটারের একটা নির্বাচন এটি। আর এই নির্বাচন এলেই যেন কীসব হয়ে যায়! গরীবের সুন্দরী বউ যেমন সবার ভাবি হয়, আমার হয়েছে সে দশা। সবাই আমাকে একে অপরের দিকে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, তবে আমি স্পষ্ট করে বলতে চাই, আমি সত্য কথা বলতে পছন্দ করি। আমি এ কদিন চুপ ছিলাম, কারণ এ নিয়ে কথা বলা আমার কাজ না। তবে এই চুপ থাকায় আমার দল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন চুপ করে গেলে অসত্য করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort