সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

গণমাধ্যম কর্মীদের জন্য নতুন আইনটি সহায়ক নয়: পরিকল্পনা মন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২, ৪.১৬ এএম
  • ৫২৫ বার পড়া হয়েছে

গণমাধ্যম কর্মীদের জন্য বঙ্গবন্ধুর করা আইনটি প্রগতিশীল ও কল্যানমুখী ছিল। তবে বর্তমানের নতুন আইনটি তেমন সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

বুধবার (৫ জানুয়ার) বিকেলে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিযেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশের সাংবাদিকদের সার্বিক কল্যানের জন্য নতুন আইনটির ব্যাপারে পুন:বিবেচনা করতে প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে সুপারিশ করবো। জাতীয় সংসদের আগামী অধিবেশনেই এ ব্যাপারে প্রস্তাবনা রাখবেন বলে তিনি আশ্বাস দেন। পরিকল্পনা মন্ত্রী এসময় দেশের বিদ্যুৎ খাতের উন্নয়ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, পদ্মা সেতু নির্মান ও মহামারি করোনা মোকাবেলসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়নের কথা তুলে ধরেন।

সংসদ সদস্য শামীম ওসমান তার বক্তব্যে সাংবাদিকদের সততার সাথে পেশাগত দায়িত্ব পালনসহ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানান।

তিনি বলেন আমি একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহন করেছি। সততা এবং আদর্শ নিয়ে রাজনীতি করেছি। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে দেশের উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আবারো শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।

সংসদ সদস্য নজরুল ইসলাস বাবু নারায়নগঞ্জের উন্নয়নের জন্য পরিকল্পনা মন্ত্রীর সহযোগিতা কামনা করে বলেন একটি ডিটেইল প্লান করে উন্নয়ন করতে হবে।

সংসদ সদস্য য়িাকত হোসেন খোকা বলেন আমি রাজনীতি করার আগে সাংবাদিকতা করেছি। তাই সাংবাদিকদের পাশে সব সময় থাকতে চাই।

নগরীর পুরান কোর্ট রোডে জেলা সরকারি গণগ্রন্থাগারে অডিটোরিয়ামে নারায়নগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের আয়োজিত অভিযেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকসহ বিশিষ্টজনরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort