মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাবুলের দোয়া ও কোরআন খতম

  • আপডেট সময় বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১২.২৫ পিএম
  • ৮৩ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে এক দোয়া মাহফিল ও কোরআন খতম হয়েছে। মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এশার নামাজের পর শহরের মিশনপাড়ায় বাবুলের রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া মাহফিল ও কোরআন খতম আয়োজন করা হয়।

মাহফিলে দোয়া পরিচালনা করেন মিশনপাড়া নবাব সলিমুল্লাহ রোড জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাসুদুর রহমান জামিল। তিনি দেশের সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য লাভ এবং পুনরায় জনসেবায় অবতীর্ণ হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান।

দোয়ায় তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সর্বজন স্বীকৃত এই সম্মানী ব্যক্তিকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েন না।
এ ছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং সার্বিক কল্যাণের দোয়া করেন।

দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আকতার হোসেন খোকন শাহ্, জামির আহমেদ সোহেল, কাজী মো. সেলিম, জেলা মহিলা দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিসান সুরাইয়া, শাহিন, বাবুল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort