বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

কালাম-মাসুদুজ্জামানের পর মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাখাওয়াত ও বাবুল

  • আপডেট সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ২.২১ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল।

শনিবার (২৭ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁদের অনুসারী নেতা-কর্মীরা। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ও সাবেক এমপি আবুল কালাম।

সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এ আসনে গত ৩ নভেম্বর বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদকে। তবে নিরাপত্তাসহ ব্যক্তিগত বিষয় উল্লেখ করে গত ১৬ ডিসেম্বর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে পরে নেতা-কর্মীদের চাপে নির্বাচনে ফিরে আসেন মাসুদুজ্জামান। এরপর গত ১৯ ডিসেম্বর নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বলে দাবি করেছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তখন তিনি জানান, দলীয় কার্যালয়ে ডেকে আসনটিতে নির্বাচনের প্রস্তুতির জন্য বলা হয়েছে তাকে।

অন্যদিকে বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুলও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার অনুসারীরা। তবে গত বুধবার (২৪ ডিসেম্বর) বাবুল সমর্থন জানিয়েছিলেন সাবেক সংসদ সদস্য আবুল কালামকে। যেখনে তিনি দলীয় মনোনয়ন ফরমের একটি কাগজ দেখিয়ে দাবি করছেন, তিনি এ আসনটিতে মনোনীত।

মাসুদুজ্জামানের অনুসারীদের দাবি, আনুষ্ঠানিকভাবে দল মাসুদুজ্জামান মাসুদের নাম ঘোষণা করেছে। তারপর দুই নেতা দাবি করলেও তাদের বিষয়ে দল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। সে বিবেচনায় এখনো আসনটিতে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামানই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort