রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আইনজীবী ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কাজী ফিরোজ ও সুনীলকে অব্যাহতি দিলেন জিএম কাদের

  • আপডেট সময় শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ৩.২৬ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

দলের কো-চেয়ারম্যান এবং প্রেসিডিয়াম সদস্যের পদসহ সব পদ থেকে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহম্মদ কাদের এমপি।

দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে শুক্রবার তিনি এ সিদ্ধান্ত নেন বলে দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলেও জানান তিনি।

জাতীয় পার্টিতে জীবিত মুক্তিযোদ্ধাদের একজন কাজী ফিরোজ রশীদ। তিনি হুসেইন মুহম্মদ এরশাদের মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য ছিলেন। তিনি ঢাকা-৬ আসনের দুবার নির্বাচিত সংসদ সদস্য। তিনি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, দলের প্রেসিডিয়াম সদস্যসহ দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি দলের কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে অব্যাহিতপ্রাপ্ত সুনীল শুভ রায় ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি। পাশাপাশি দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ‘দৈনিক জনতা’র সম্পাদক ছিলেন। জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হওয়ার পর দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে ভরাডুবির পর নেতাকর্মীরা দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব চুন্নুর অপসারণ দাবি করে আন্দোলন করে আসছিলেন। এই আন্দোলনে কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায় মূখ্য ভূমিকা পালন করছেন, এমন অভিযোগে প্রভাবশালী এই দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নেতাকর্মীরা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort