শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি

কাউকে ছাড় দেয়া হবে না : শামীম ওসমান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ৩.৩৯ এএম
  • ১৯০ বার পড়া হয়েছে

ইসলাম ধর্মের প্রথম কাজ আরেকটি ধর্মকে সম্মান করা।নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, বাংলাদেশে সাম্প্রদায়িক অশুভ কোনো শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।

নারায়ণগঞ্জকে সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই নারায়ণগঞ্জে এক সাথে কবরস্থান, শ্মশান ও মেননসহ চার ধর্মের সমাধিস্থল পাশাপাশি সহবস্থানে রয়েছে। আমরা বেঁচে থাকতেও এক সাথে আছি। মৃত্যুর পরেও এক সাথে থাকবো। নারায়ণগঞ্জে অসাম্প্রদায়িক শক্তি কখনও সফল হতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। এর নামই হচ্ছে নারায়ণগঞ্জ।

শ্রী কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই নারায়ণগঞ্জে কেউ অসাম্প্রদায়িক কোনো কিছু করার চিন্তা করলে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। সব ধর্মের মানুষের সমান অধিকারের রয়েছে। তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সবাইকে সম্মান দিতে হবে।

 

শামীম ওসমান বলেন, ইসলাম ধর্মের প্রথম কাজ আরেকটি ধর্মকে সম্মান করা। ইসলামের নাম দিয়ে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ইসলাম ধর্ম তাদের সমর্থন করে না। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সম্মিলিতভাবে অশুভ শক্তির মোকাবেলাসহ সকল ধর্মের মানুষের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

সকাল সাড়ে ১০টায় নগরীর প্রধান সড়কের দুই নম্বর রেল গেইট এলাকায় র‌্যালির উদ্বোধন করেন শামীম ওসমান। এরপর উৎসবমুখর পরিবেশে র‌্যালিটি বের হয়ে চাষাঢ়া প্রদক্ষিণ করে শেষ হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক, জেলা পূজা উদযাপন পরিষদ সদস্য ও এফবিসিসিআইএর সাবেক পরিচালন প্রবীর কুমার সাহা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort