শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’! রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের রিকশাচালককে হত্যার অভিযোগে মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া প্রধানমন্ত্রীর থেকে পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার নিলেন সাখাওয়াত

কাঁচপুরে অশ্লীল ছবি ও পর্ণ ভিডিও সরবরাহের অভিযোগে গ্রেপ্তার ৪

  • আপডেট সময় শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১, ৪.২৪ এএম
  • ৩৫০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটারের মাধ্যমে পর্ণ ভিডিও, অশ্লীল ছবি ও গান সরবরাহের অভিযোগে ৪ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ রাসেল মিয়া (২৫), মোঃ লিমন মিয়া (২৫), উত্তম চন্দ্র দাস (২৫) ও মোঃ বিল্লাল হোসেন (২৬)। এ সময় আটককৃত অসাধু ব্যবসায়ীদের হেফাজত হতে ৭টি সিপিইউ, ১৪টি কার্ড রিডার, ১টি পেনড্রাইভ এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। বুধবার (২০ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ রাসেল মিয়া সিলেটের দক্ষিণ সুরমা থানার বাহারপুর এলাকার মৃত রেজান মিয়ার ছেলে, মোঃ লিমন মিয়া ঢাকার ডেমরা এলাকার মোঃ আতাব উদ্দিনের ছেলে, উত্তম চন্দ্র দাস টাঙ্গাইলের সদর থানার চারাবাড়ি এলাকার মৃত কানাইের ছেলে ও মোঃ বিল্লাল হোসেন কুমিল্লার দাউদকান্দি থানার নোয়াদ্দা এলাকার আব্দুল বারেকের ছেলে।

 

র‌্যাব-১১’ মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় লাভলী সিনেমা হলের সামনে লাভলী কমপ্লেক্সে কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং দোকান পরিচালনার আড়ালে ইলেক্ট্রনিক ডিভাইস কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন প্রকার পর্ণ ভিডিও, অশ্লীল ছবি ও গান আদান-প্রদান করে আসছিল।

অনুসন্ধানে আরও জানা যায়, অসাধু ব্যবসায়ী চক্রটি শিক্ষার্থীসহ বিভিন্ন উঠতি বয়সী তরুণদের মোবাইলে টাকার বিনিময়ে পর্ণোগ্রাফি ভিডিও বিক্রয়, বিতরণ এবং সরবরাহ করে আসছিল। যুব সমাজকে অধঃপতনের হাত থেকে বাঁচাতে অশ্লীল ছবি ও পর্ণ ভিডিও সরবরাহকারী অসাধু ব্যবসায়ীদের বিরূদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort