রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

কলাগাছিয়া ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না করার জন্য ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

  • আপডেট সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১১.১১ এএম
  • ৪৭ বার পড়া হয়েছে

১৬ অক্টোবর বৃহস্পতিবার বেলা ২ টায় বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান’র নিকট বন্দর উপজেলাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না করার জন্য স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এই স্মারকলিপিতে বলা হয়, আমরা বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়ন বাসী, আমরা বিগত দিনে বন্দর উপজেলার সাথে সংযুক্ত আছি। বর্তমানে আমাদের বন্দর উপজেলায় ৫টি ইউনিয়ন কলাগাছিয়া, বন্দর, ধামগড়, মুসাপুর, এবং মদনপুর ইউনিয়নকে উপজেলা থেকে ভেঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় নেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে।

কিন্তু আমরা কলাগাছিয়া ইউনিয়ন বাসী উক্ত পরিকল্পনার সাথে একমত নই, আমরা বন্দর উপজেলার ৫ টি ইউনিয়ন বাসী একত্রিত হয়ে সংযুক্ত থাকতে চাই। আমরা বিভাজন চাই না এ কারণে বন্দর ইউএনও মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হলো

স্মারকলিপি প্রদান কালে এ সময় উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এড. মতিউর রহমান মতিন, বন্দর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক এড. আকবর হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সহ-সভাপতি এমদাদ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দিন ইসলাম, বন্দর থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন , মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মারুফ ইসলাম, ফরাজীকান্দা বৃহত্তম পঞ্চায়েত কমিটির সহ সভাপতি মো. মোক্তার হোসেন, মো. হাতেম তাই সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort