শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

এবার বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন সেই তৃপ্তি

  • আপডেট সময় বুধবার, ১২ জুন, ২০২৪, ১০.০১ এএম
  • ১২৬ বার পড়া হয়েছে

কয়েক বছর আগে বলিউডে পা রাখেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। কিন্তু তার শুরুটা মধুর ছিল না। ‘বুলবুল’ ও ‘কলা’ সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন ৩০ বছর বয়সি এই অভিনেত্রী।

তৃপ্তি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যানিমেল’। গত ১ ডিসেম্বর মুক্তি পায় এই সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। সিনেমাটি মুক্তির পরই ফাঁস হয় তৃপ্তি-রণবীর কাপুরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ। এ দৃশ্যে তৃপ্তিকে প্রায় নগ্ন অবস্থায় দেখা যায়; যা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর হইচই পড়ে যায়।

‘অ্যানিমেল’ সিনেমা বক্স অফিসেও ঝড় তুলেছিল। শুধু তাই নয়, এরপর থেকে অনেকটা বদলে গেছে তৃপ্তির ক্যারিয়ার। একের পর এক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন। বাড়িয়েছেন পারিশ্রমিকও। এবার বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন তৃপ্তি।

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, পশ্চিম বান্দ্রায় বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তৃপ্তি দিমরি। গত ৩ জুন আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রি করেন এই অভিনেত্রী। ২ হাজার ২২৬ স্কয়ার ফুটের ফ্ল্যাটটির জন্য তৃপ্তিকে ব্যয় করতে হয়েছে ১৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৯ কোটি ৭১ লাখ টাকার বেশি)।

‘অ্যানিমেল’ সিনেমা মুক্তির পর বেশ কিছু সিনেমার প্রস্তাব পেলেও সব ক’টি হাতে নেননি তৃপ্তি দিমরি। চলতি বছরে এখন পর্যন্ত ৪টি সিনেমার কাজ হাতে নিয়েছেন। এ তালিকায় রয়েছে— ‘ধড়ক টু’, ‘ভুল ভুলাইয়া থ্রি’, ‘ব্যাড নিউজ’ প্রভৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort