বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

এই দলের কাছেও ঘাম ঝরিয়ে জিতল পাকিস্তান

  • আপডেট সময় সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৩.৩৮ এএম
  • ৩৭৮ বার পড়া হয়েছে

তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ডাচদের বিপক্ষে জয় পেতে ঘাম ঝরাতে হলো পাকিস্তানকে। ২০৬ রানের মামুলি পুঁজি নিয়েও বোলারদের নৈপুণ্যে জয় পায় বাবর আজমরা। ৯ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে নেদারল্যান্ডসকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে পাকিস্তান।

সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে ৩১৪ রান করে পাকিস্তান জয় পায় ১৬ রানে। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ১৮৬ রানে গুড়িয়ে দিয়ে ৯৮ বল হাতে রেখে পাকিস্তান সিরিজ নিশ্চিত করে ৭ উইকেটে।

রোববার নেদারল্যান্ডসের রটারডামের হ্যাজেলারওয়েগে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে ২০৬ রানেই অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন অধিনায়ক বাবর। এছাড়া ২৬ ও ২৪ রান করে করেন আগা সালমান ও ফখর জামান।

টার্গেট তাড়া করতে নেমে ৪৪ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করে জয়ের পথেই ছিল নেদারল্যান্ডস। জয়ের জন্য শেষ ৩৬ বলে ডাচদের প্রয়োজন ছিল মাত্র ৩৮ রান। ৫৯ ও ২৩ রানে ব্যাটিংয়ে ছিলেন টম কুপার তেজা নিদামানুরু। তাদের ব্যাটেই জয় দেখছিল নেদারল্যান্ডস। কিন্তু এরপর সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৪৯.২ ওভারে ১৯৭ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন টম কুপার। এছাড়া ৫০ রান করেন বিক্রজিত সিং। পাকিস্তানের জয়ে ১০ ওভারে ৩৩ রানে ৫ উইকেট শিকার করেন পেসার নাসিম শাহ। ৯.২ ওভারে ৩৬ রানে ৪ উইকেট নেন আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort