শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

উন্নয়নের নামে দুর্নীতি করতে দেওয়া হবে না: মুকুল

  • আপডেট সময় রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ৪.০৪ এএম
  • ৫০২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সহ-সভাপতি আতাউর রহমান মুকুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, লোক দেখানোর নির্বাচন করার কোন দরকার নেই। আমার দলের নেতাকর্মীরা কেউ লোক দেখানোর নির্বাচন করবেন না। যারা লোক দেখানোর নির্বাচন করতে চান তারা আমার কাছে আসবেন না। আমি সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছি। আমি আমার নেতাকর্মীদের কাছে অনুরোধ করব আপনারা সর্ব শক্তি নিয়ে মাঠে নেমে পড়ুন।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় বন্দর ২২ নং ওয়ার্ডস্থ বিএনপি নেতা এডঃ শিপলু বাড়িতে ২২ নং ওয়ার্ড নিবাচনী কেন্দ্র কমিটি গঠনকল্পে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আতাউর রহমান মুকুল আরো বলেন, উন্নয়নের নামে দুর্নীতি করতে দেওয়া হবে না। তাই আমাদের এখন ঐক্যবদ্ধ হয়ে তৈমুর ভাইকে আসন্ন নির্বাচনে জয়লাভ করতে এখন থেকেই আমাদেরকে একযুগে কাজ করতে হবে। দলকে সুসংগঠিত করতে হবে। তৈমুর ভাই একজন ভালো মানুষ। তাই দলমত নির্বিশেষে সবাই তাকে সমর্থন দিচ্ছে।

বন্দর থানা বিএনপি সাবেক সভাপতি হাজী নূর উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে ও মহানগর সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- ২২ নং ওয়ার্ড বিএনপি নেতা এডঃ শিপলু, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, ২১ নং ওয়ার্ড বিএনপি নেতা মনির হোসেন, মোঃ রোমান, ২২ নং ওয়ার্ড যুবদর নেতা কাজী সোহাগ, বন্দর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাহাদুল্লাহ মুকুল, ২২ নং যুবদল নেতা সোহেল খান বাবু, ২৩ নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আলী প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি নেতা মোঃ সেলিম, ২২ নং ওয়ার্ড যুবদল নেতা ইমরুল ভূইয়া, শহিদুল ইসলাম টিপু, সেলিম খন্দকার, আতাহার, হাসান খান, নাসির, ২৩ নং ওয়ার্ড বিএনপি নেতা খোকন, বন্দর থানা যুবদল নেতা হুমায়ন কবিরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort