শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

ইমরানের ‘চোখে চোখে’ দীঘি

  • আপডেট সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ১০.৩৮ এএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও বাঁধন সরকার পূজা মানেই দর্শকপ্রিয় সব গান। জুটি বেঁধে তারা গেয়েছেন অনেক গান। তারা সৃষ্টি করেছেন নিজস্ব শ্রোতাবলয়।

দীর্ঘ পাঁচ বছর পর নতুন দ্বৈতগান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন তারা। গানের শিরোনাম ‘চোখে চোখে’।

গানটির কথা লিখেছেন পীযূষ দাস। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। গানটির ভিডিও পরিচালনা করেছেন শাহরিয়ার পলক।

গানটির মিউজিক ভিডিওতে ইমরান, পূজা ছাড়াও অংশ নিয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ও জিলানী। আগামী ৫ নভেম্বর সিএমভি অডিও প্রতিষ্ঠানের ব্যানারে গানটি প্রকাশ হবে।

বাঁধন বলেন, ‘চলতি বছর এটি আমার প্রথম গান। দীর্ঘদিন পর আমার আর ইমরানের দ্বৈতগান আসছে। বেশ আলাদা কথা-সুরের একটি গান। গানের সঙ্গে মিল রেখে ভিডিও করা হয়েছে। গানটির ভিডিও বেশ কিছুদিন আগে শুটিং করা হয়েছে। এর আগে ইমরানের সঙ্গে আমার বেশকিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। নতুন এই ‘চোখে চোখে’ গানটিও শ্রোতারা পছন্দ করবে আশা করছি।’

দীঘি বলেন, ‘গানটি আমার কাছে পছন্দ হয়েছে বলেই গানটির ভিডিওচিত্রে মডেল হয়েছি। আমার কাছে এই গানটির ভিডিওতে কাজ করে খুব ভালো লেগেছে। একটু আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে আমাকে। সব মিলিয়ে দারুণ একটা কাজ।’

পূজা-ইমরান জুটির গাওয়া অন্য দর্শকপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘দূরে দূরে’, ‘মানে না মন’, ‘কেন বারে বারে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort