মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অভিযানে ২৫ লাখ টাকার লুণ্ঠিত মালামাল উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৩.৫৩ এএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ থেকে ২৫ লাখ টাকার লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান পুলিশ।

এর আগে সোমবার (১২ ডিসেম্বর) আদমজী এসও এলাকা থেকে এ মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুইজনের নাম উল্লেখ করে একটি মামলা হয়।
অভিযুক্তরা হলেন-মো. আক্তার হোসেন (৩৫) ও মো. হৃদয় (২৫)।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১১ ডিসেম্বর রাতে আদমজী ইপিজেডস্থ নির্মাণাধীন ফ্যাক্টরি চেকপয়েন্ট-২ থেকে বিল্ডিং নির্মাণ সামগ্রী বোঝাই একটি ট্রাক আদমজী গেটের সামনে প্রধান সড়কের উপর আসা মাত্রই অভিযুক্তরা মালামালসহ ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে মো. দুরুল ইসলামের (৫০) অভিযোগের প্রেক্ষিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জের কর্তব্যরত ইন্সপেক্টর কমলেশ দাসের নেতৃত্বে একটি টহল টিম অভিযান পরিচালনা করে। তারা লুণ্ঠিত মালামালসহ ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মশিউর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort