শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি

আড়াইমণ গাঁজাসহ ফেন্সিডিল উদ্ধার, আটক ৪

  • আপডেট সময় বুধবার, ১ জুন, ২০২২, ৪.০৯ এএম
  • ৩৪৪ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪যুবককে আটক করেছে র‌্যাব। তাদের দাবী আটককৃতরা মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (৩১ মে) উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১শ’ কেজি গাঁজা, ২শ’ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি ট্রাক জব্দ করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, মো. ইদ্রিস মিয়া (৩৫), মো. রাকিব (৩০), মো. রফিকুল ইসলাম (৩৫), মো. মেহেরাজুল (২১)।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, চট্টগ্রাম হইতে ঢাকা অভিমুখী একটি ট্রাক তল্লাশী করে মাদকসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort