বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

আরিয়ান খানের মাদক কাণ্ড: এবার শাহরুখের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৪.১০ এএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

পুত্র আরিয়ান খানকে বাঁচাতে ঘুষ দেওয়ার অভিযোগে বলিউড বাদশা শাহরুখ খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বম্বে হাইকার্টে জনস্বার্থে এই মামলা হয়েছে। আগামী ২০ জুন এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

মামলা আবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের নারকোট্রিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সেন্ট্রাল ব্যুারো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। আরিয়ান খানকে বাঁচাতে ৫০ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা দায়ের হয়। ঠিক কী ঘটেছিল সেই সত্য উদঘাটনের জন্য নারকো বিশ্লেষণ এবং লাই ডিটেক্টর টেস্ট করতে চেয়েছিল সিবিআই।

দুর্নীতি প্রতিরোধ আইনের ১২ নাম্বার ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারীর কাছ থেকে কোনো অনুগ্রহ পাওয়ার জন্য কোনো কর্মকর্তাকে ঘুষ দেয়, তাহলে সেই ব্যক্তিও দায়বদ্ধ, বিচারে অন্তর্ভুক্ত। এক্ষেত্রে শাহরুখ খান ও আরিয়ান খানের বিরুদ্ধে সেই অভিযোগই দায়ের হয়েছে। এই মামলায় শাহরুখ খান ও আরিয়ান খানের বিরুদ্ধে বিচার চাওয়া হয়েছে।

তা ছাড়াও সিবিআই-এর কাছে শাহরুখ ও আরিয়ানকে অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। পাশাপাশি মুম্বাই পুলিশের যে কর্মকর্তারা এনসিবি-এর প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে ক্লিনচিট দিয়েছিলেন তাদেরকেও অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে।

২০২১ সালের ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। ৭ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে বন্দি ছিলেন শাহরুখপুত্র। ২২ দিন পর একই বছরের ৩০ অক্টোবর কারামুক্ত হন আরিয়ান। পরবর্তীতে এই মামলা থেকে ক্লিনচিট দেওয়া হয় তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort