সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

আয়নাঘর পরিদর্শন করেছেন আরএফকে সেন্টারের প্রধান কেরি কেনেডি

  • আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫, ১১.২৮ এএম
  • ১৩২ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় মানবাধিকার সংগঠন আরএফকে সেন্টারের প্রধান কেরি কেনেডি আয়নাঘর পরিদর্শন করেছেন। ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমানের সঙ্গে আয়নাঘর পরিদর্শন করেন তিনি। যেখানে ব্যারিস্টার আরমান আট বছর বন্দিদশা ও অন্ধকারে কাটিয়েছিলেন।

মঙ্গলবার (১৩ মে) আয়নাঘর পরিদর্শন করেন কেরি কেনেডি। বুধবার (১৪ মে) সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।
কেরি কেনেডি যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডির মেয়ে ও দেশটির সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাগনি।

ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, কেরি কেনেডি মীর আহমদ বিন কাশেমের সঙ্গে একটি আয়নাঘরে দেখা করেন, যেখানে মীর আহমেদ আট বছর বন্দিদশা ও অন্ধকারে কাটিয়েছিলেন। মীর আহমদ মিরর হাউসে তার বেদনাদায়ক দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। আবেগপ্রবণ কেরি তাকে সান্ত্বনা দেন।

পোস্টে বলা হয়, হাসিনার ১৫ বছরের দুর্নীতিগ্রস্ত ও নৃশংস শাসনামলে বাংলাদেশে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরার জন্য কেরি কেনেডি বিশ্বব্যাপী প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছিলেন।

‘তার সক্রিয়তা ছিল যুক্তরাজ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেমকে আয়নাঘরে জীবিত রাখার অন্যতম কারণ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort