রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২.২১ পিএম
  • ২০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জন করায় সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ গত ১৮ মে ২০২৬ তারিখে আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্যপদ অর্জন করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক হেলাল মাহমুদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার সদস্যপদ অনুমোদনের বিষয়টি জানানো হয়।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এখন থেকে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির একজন সদস্য। একই সঙ্গে তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ উপলক্ষে বুধবার (২০ মে) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ বিষয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর এই আন্তর্জাতিক স্বীকৃতি নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজের জন্য গৌরবের। তার পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা আশা করি, তিনি আন্তর্জাতিক অঙ্গণে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

প্রতিক্রিয়ায় এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের মতো আন্তর্জাতিক মানের সাংবাদিক সংগঠনের সদস্য হতে পেরে আমি গর্বিত। এই স্বীকৃতির জন্য সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে সাংবাদিকতার মান উন্নয়ন, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং বিভিন্ন সমস্যা সমাধানে সংবাদ পরিবেশনের মাধ্যমে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সকল সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতিও আমি কৃতজ্ঞ তাদের অব্যাহত সমর্থনের জন্য।”

এ সময় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি শফিকুল ইসলাম আরজু, সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হক হীরা, সেকান্দর মাস্টার, শাহ আলম, মোঃ মোজাম্মেল হক লিটন, সাজ্জাদ আহমেদ খোকনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক রুদ্র বার্তা পত্রিকা’র সম্পাদক শাহ আলম তালুকদার, সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক এ এস এম এনামুল হক প্রিন্স,কবি আবুল কালাম আজাদ ও মানবাধিকার কর্মী দেলোয়ার প্রধান উজ্জ্বল।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort