শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

আমি দ্বিতীয় সন্তানের মা হতে পারব না, এটা কষ্টের: রানী মুখার্জি

  • আপডেট সময় শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৩.২২ এএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। ব্যক্তিগত জীবনে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে ঘর বেঁধেছেন। এ দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। দ্বিতীয় সন্তানের মা হতে চেয়েছিলেন রানী। কিন্তু দুর্ভাগ্যক্রমে গর্ভপাতে মারা যায় সন্তান।

গত বছর মেলবোর্নে অনুষ্ঠিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে মূল বক্তা হিসেবে উপস্থিত হয়ে নিজের গর্ভপাত নিয়ে খোলামেলা কথা বলেছিলেন রানী। ফের বিষয়টি নিয়ে কথা বললেন তিনি। গালাটা প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে রানী জানান, তিনি আর দ্বিতীয় সন্তানের মা হতে পারবেন না।

এ আলাপচারিতার রানী মুখার্জি বলেন, ‘আমি ৭ বছর দ্বিতীয় বাচ্চার জন্য চেষ্টা করেছি। আমার মেয়ের বয়স এখন ৮ বছর। ওর বয়স যখন এক-দেড় বছর তখন থেকে চেষ্টা করে আসছিলাম। সর্বশেষ আমি অন্তঃসত্ত্বা হই। কিন্তু আমি আমার সন্তানটিকে হারিয়ে ফেলি।’

আর মা হতে পারবেন না জানিয়ে রানী মুখার্জি বলেন, ‘আমি ৪৬ বছর বয়সী হতে যাচ্ছি, এটি এমন বয়স যখন সন্তান নিতে পারব না। এটি খুবই বেদনাদায়ক। কারণ আমি আমার কন্যাকে আর কোনো ভাই-বোন দিতে পারব না। আমার জন্য সত্যি এটি বেদনার।’

কন্যা আদিরাকে নিয়ে ভীষণ আনন্দিত রানী। কৃতজ্ঞতা প্রকাশ করে রানী মুখার্জি বলেন, ‘আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকতে হবে। আদিরা আমার অলৌকিক সন্তান এবং তার জন্য সত্যি আমি সুখী। আমি নিজেকেই বলি, আদিরাই আমার জন্য যথেষ্ট।’

২০১৪ সালে আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী। তারপর অভিনয় থেকে দূরে সরে যান এই অভিনেত্রী। ধীরে ধীরে অভিনয়ে ফিরছেন রানী।

রানী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। গত বছর মুক্তি পায় এটি। এ সিনেমার শুটিং শুরুর আগে গর্ভপাত হয় রানীর। কিন্তু তিনি এ ঘটনা কাউকে জানাননি। এমনকী এ সিনেমার প্রযোজক-পরিচালক কেউ-ই তা জানতেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort