বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

‘আমি এখন পর্যন্ত প্রেমের সম্পর্কে জড়াইনি’

  • আপডেট সময় বুধবার, ১৪ জুন, ২০২৩, ৩.৫০ এএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। মাত্র ৫ বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়ান। সেই থেকে লাইট-ক্যামেরা-অ্যাকশনের সঙ্গে তার ভাব। ‘দুর্গা’, ‘অপরাজিত’, ‘তোমায় আমায় মিলে’সহ বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেন। তবে ২০১৭ সালে ‘করুণাময়ী রানি রাসমণি’ সিরিয়ালের মাধ্যমে ক্যারিয়ারে শক্ত অবস্থান তৈরি করেন।

সময় অনেক গড়িয়েছে। অভিনয়ের পাশাপাশি স্কুল-কলেজের পাঠও চুকিয়েছেন দিতিপ্রিয়া, এখন পড়ছেন অনার্স তৃতীয় বর্ষে। ছোট পর্দা ছাড়িয়ে অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব সিরিজে। তার অভিনীত ‘রাজনীতি’ সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে।

২১ বছর বয়সী দিতিপ্রিয়ার অভিনয় ক্যারিয়ারে প্রাপ্তির অনেক পালকই যুক্ত হয়েছে। কিন্তু ব্যক্তিগত জীবনে কি এখনো একা? ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখে পড়েন এই অভিনেত্রী।

 

দিতিপ্রিয়া রায় বলেন— ‘প্রথম দেখাতেই আমার কারো প্রতি কখনো ভালো লাগা তৈরি হয়নি। আমি এখন পর্যন্ত প্রেমের সম্পর্কে জড়াইনি। কারণ একবার সম্পর্কে জড়ালে বের হওয়া বেশ কঠিন। এখন পর্যন্ত তেমন কোনো মনের মানুষ পাইনি, কাউকে দেখে মনে হয়নি এই মানুষটাকে ছাড়া চলতে পারব না। যে দিন কোনো মানুষকে দেখে মনে হবে যে, সে না থাকলে কষ্ট হবে, সে দিনই সম্পর্কে জড়াব।’

দিতিপ্রিয়া মনে করেন প্রেমের সম্পর্কে জড়ালে দায়িত্ব বাড়ে। এ অভিনেত্রী বলেন, ‘তা ছাড়া প্রেমের সম্পর্কে থাকতে হলে যে দায়িত্ববোধ থাকা দরকার, সেটা আমার এখনো তৈরি হয়নি। যে দিন সেই অনুভূতিটা আসবে, তখন আর কিছু ভাবব না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort