শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

আবু জাফর বাবুলের উদ্যোগে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ফুল ও ফলজ বৃক্ষ রোপন

  • আপডেট সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১.২৩ পিএম
  • ৬৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে তার ছোট ভাই প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল ২৬ অক্টোবর রবিবার নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বৃক্ষ রোপণ করেন। সাথে পরিবেশ সুরক্ষায় নিজস্ব কর্মী দিয়ে জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও হাসপাতালের পূর্ব দিকে আবর্জনার ভাগাড় পরিষ্কার এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মশক নিধন ঔষধ প্রয়োগ করেছেন। হাসপাতালের লোকবল সংকটের কারণে বহুদিন থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকমত চালানো সম্ভব হচ্ছিল না। যার কারণে পানি নিষ্কাশন বাধাপ্রাপ্ত হয়ে হাসপাতালের আশেপাশে তৈরি হচ্ছিল জলাবদ্ধতা যাতে জন্মাত ডেঙ্গুর লার্ভা। এছাড়া ময়লার ভাগাড়ের কারণে চারপাশে ছড়াচ্ছিল দুর্গন্ধ।

পরিস্কার পরিচ্ছন্নতায় আবু জাফর আহমেদ বাবুলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ৩০০ শয্যা হাসপাতালের সুপার ডাঃ আবুল বাশার। তিনি বলেন, ‘আবু জাফর আহমেদ বাবুল ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগের জন্য।‘ সবাইকে এমন সামাজিক কাজে সম্পৃক্ত হবার আহ্বান করেন তিনি।

এসময় জহির আহমেদ সোহেল বলেন, সমাজের প্রতি আমাদের দ্বায়বদ্ধতা থেকে হাসপাতালের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বৃক্ষ রোপণ, জলাবদ্ধতা নিরসনে অপরিচ্ছন্ন ড্রেন পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ধুলোবালি, বায়ু দূষণ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্নতার বিষয়টি বিবেচনায় নিয়ে আমাদের নিজস্ব কর্মী দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছি। ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মাঝে লিফলেট বিতরণ করা সহ ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটানো হচ্ছে। হাসপাতালের সৌন্দর্য বর্ধনে ও পরিবেশ সুরক্ষায় আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শিশু কনসালটেন্ট ডা. আমির উল মুলক, মেডিকেল অফিসার ডা. পঙ্কজ কুমার নাহা, এনএসথেসিয়া কনসালটেন্ট ডা. কাছেদুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort