শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ১০, মোট বৈধ প্রার্থী ৫০

  • আপডেট সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ৫.৩৩ এএম
  • ৯২ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের ১০ জন প্রার্থী। এ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা ৫০।

গত ১০ থেকে ১৭ জানুয়ারি ইসিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শেষে তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের তথ্যমতে, আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টির বাহিষ্কৃত নেতা মাকসুদ হোসেন এবং গণঅধিকার পরিষদের প্রার্থী নাহিদ হোসেন।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে জাতীয় পার্টির ছালাউদ্দিন খোকা মোল্লা, গণঅধিকার পরিষদের আরিফ ভূঁইয়া, সিপিবি প্রার্থী ইকবাল হোসেন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির সেলিম আহমেদ।

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের ইসলামী আন্দোলনের মাওলানা মো. হাবিবুল্লাহ, নারায়ণগঞ্জ-১ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী মো. মনিরুজ্জামান চন্দন এবং স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দুলাল।

এর আগে, গত ৩ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির।

এদিন অসম্পূর্ণ হলফনামার জন্য নাহিদ হোসেন, সিটি কর্পোরেশনের বকেয়া গৃহ করের জন্য মাকসুদ হোসেন, অসম্পূর্ণ হলফনামার জন্য ইকবাল হোসেন ও আরিফ ভূঁইয়া, হলফনামায় স্বাক্ষর না করায় সেলিম আহমেদ, বকেয়া গ্যাস বিলের জন্য সালাউদ্দিন খোকা মোল্লা, অসম্পূর্ণ হলফনামার জন্য প্রতিমন্ত্রী রেজাউল করিম, হাবিবুল্লাহ ও মনিরুজ্জামান চন্দন এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরের জন্য মো. দুলালের মনোনয়নপত্র বাতিল করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort