বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

আন্দোলনকারীদের নিবৃত্ত করলেন নাসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা

  • আপডেট সময় বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২.৪৬ পিএম
  • ৫২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে রাস্তায় আন্দোলনে নামে সিটি কর্পোরেশনে যানজট নিরসনে দায়িত্বে থাকা কর্মীরা। দুপুরে এমন দাবি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হয় কয়েকশ’ কর্মী।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আন্দোলনে জড়িতদের খবর দেন প্রধান নির্বাহী কর্মকর্তা। তাদেরকে আন্দোলন স্থগিত রেখে কাজে যোগ দিতে বলেন। পরে আন্দোলনকারীরা সকলেই সিটি কর্পোরেশন ভবনে এসে প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করেন।

এসময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের পাওয়া এ ভালবাসার কথা আমি কখনোই ভুলব না। এটা আমার জীবনের এক অন্যতম প্রাপ্তি। কিন্তু আমরা সরকারী কর্মকর্তাদের নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়। চাকরি জীবনে বদলি একটা নিয়মিত প্রক্রিয়া। এটাকে মেনে নিতেই হবে।

তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকের দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তোমরা সকলেই কাজে ফিরে যাও। এটাই হবে আমার প্রতি তোমাদের দেখানো আসল ভালবাসা।

এসময় আন্দোলনে নেতৃত্ব দেয়া সম্রাট হোসেন বলেন, উনি (সিইও) একজন মানবিক কর্মকর্তা। আমাদের মাথার উপরে ছায়ার মতো রয়েছেন। সিটি কর্পোরেশনে যখন হামলা হয় তখন তিনি আমাদের নিরাপদে আগলে রেখেছেন। আমরা চাই সরকার তা বদলীর আদেশ পুনর্বিবেচনা করুক।

আন্দোলনের অন্যতম আয়শা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছিলাম। কিন্তু স্যারের (সিইও) অনুরোধে স্থগিত করে চলে এসেছি।

প্রসঙ্গত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন শিল্পকলা একাডেমীর সচিব হিসেবে বদলী হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort