বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

আড়াইহাজারে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৮.৫৮ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্বপাড়া গ্রামের পাশে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্বপাড়া গ্রামের কবিরের ছেলে আদনান (৪) ও হক সাবের ছেলে আব্দুল্লাহ (৪)। কবির ও হক সাব আপন ভাই ও দুই শিশু চাচাতো ভাই। তারা আরেক চাচা আজিজের সাথে মেঘনা নদীতে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, দুপুরে চাচা আজিজের সাথে শখ করে মেঘনা নদীতে গোসল করতে যায় আদনান ও আব্দুল্লাহ। পরে সেখানে গোসল করতে গেলে পানিতে তলিয়ে যেতে থাকে দুজন। এসময় তাদের উদ্ধার করতে গিয়ে আহন হন আজিজও। পরে শিশুদের উপজেলা স্বাস্হ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন। একই সাথে আহত আজিজকেও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের নিকট দিয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort