বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

আজ থেকে সপ্তাহে ২০০ শহিদ পরিবার পাবে আর্থিক সহায়তা

  • আপডেট সময় শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১০.২৮ এএম
  • ১১৮ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবে শহিদ হওয়া ছাত্র-জনতার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া শুরু হচ্ছে। ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ আজ ২ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে ২০০ শহিদ পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেবে। প্রতিটি শহিদ পরিবার ৫ লাখ টাকা করে পাবে।

শুক্রবার রাজধানীর শাহবাগে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সদস্য-সচিব সারজিস আলম এ তথ্য জানান।

সারজিস আলম বলেন, শনিবার (আজ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন মিলনায়তনে ঢাকা বিভাগের শহিদদের পরিবারের কাছে প্রথম এই অর্থ তুলে দেওয়া হবে। ঢাকার সব শহিদ পরিবার আজ আসবে না। আজ যাদের অর্থ সহায়তা দেওয়া হবে, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রতি সপ্তাহে পর্যায়ক্রমে অন্যদেরও সহায়তা পৌঁছে দেওয়া হবে। আশা করা যায়, ডিসেম্বরের মধ্যেই সব পরিবারের কাছে সহায়তা পৌঁছে যাবে।

তিনি বলেন, আমরা শনিবার ২০০ পরিবারের মাঝে সহায়তা দেব। সকাল থেকে বিকাল পর্যন্ত চারটি ভাগে টাকা দেওয়া হবে। প্রতি ভাগে ৫০ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। কাউকে যেন সকালে এসে বিকাল পর্যন্ত বসে থাকতে না হয়, সেজন্য ২০ জনের একটি দল প্রস্তুত রয়েছে। আমরা প্রথম ঢাকা বিভাগ নিয়ে কাজ করছি। ঢাকায় শহিদের সংখ্যা দুইশ’রও বেশি। তাদের দেওয়ার পর আট বিভাগে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। প্রতিটি শহিদ পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা দেওয়া হবে।

আহতদের এক লাখ করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে উল্লেখ করে সারজিস আলম বলেন, আহতদের সহায়তা বিকাশের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। পরিমাণ বেশি হলে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে। তবে কারও জরুরি সহযোগিতার প্রয়োজন হলে হেল্পলাইন ১৬০০০-এ যোগাযোগ করলে তিন দিনের মধ্যে সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।

এই সহায়তার পর পুনর্বাসন প্রক্রিয়ার পরিকল্পনা রয়েছে জানিয়ে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে’র সদস্য সচিব বলেন, এরপর আমাদের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে। যারা আর কখনো কর্মক্ষেত্রে ফিরতে পারবেন না, তাদের দীর্ঘ সময়জুড়ে কোনো সম্মানি দেওয়া যায় কি না- এটিও বিবেচনা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort